৫০ পর্ব অতিক্রম করল দিলারা জামানের ‘আমাদের সংসার’
টেলিভিশন নাটকে আবারও পারিবারিক গল্পের প্রতি দর্শক আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। দর্শকদের এই চাহিদাকে গুরুত্ব দিয়ে ছোটপর্দার নির্মাতারাও এখন পরিবারকেন্দ্রিক আখ্যাননির্ভর নাটক নির্মাণে উৎসাহী হচ্ছেন। সেই ধারাবাহিকতায় নাট্যকার ও নির্মাতা ইদ্রিস হায়দারের রচনায় প্রচারিত ধারাবাহিক নাটক ‘আমাদের সংসার’ সফলতার সঙ্গে ৫০তম পর্ব অতিক্রম করেছে।
নাটকটিতে দাদির চরিত্রে অভিনয় করছেন একুশে পদকপ্রাপ্ত প্রবীণ অভিনেত্রী দিলারা জামান। তার পুত্রবধূর ভূমিকায় রয়েছেন শেখ স্বপ্না এবং নাতির চরিত্রে দেখা যাচ্ছে শিশির আহমেদকে। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রেশমা আহমেদ, অনন্যা ইসলাম, ডিম্পল আহমেদ ও সারিকা আহমেদসহ আরও অনেকে।
নাটকটি প্রসঙ্গে অভিনেত্রী দিলারা জামান বলেন, সম্প্রতি পারিবারিক আবহভিত্তিক নাটকে অভিনয়ের বেশ কিছু প্রস্তাব পাচ্ছেন তিনি। মানসম্মত গল্প পছন্দ হলেই তাতে কাজ করার সিদ্ধান্ত নেন। ইদ্রিস হায়দারের এই নাটকের কাহিনি ও বুনন ভালো লাগায় এতে যুক্ত হয়েছেন এবং প্রচারের পর দর্শকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











