মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, ডিপি ওয়ার্ল্ডের আগ্রহ

০৮ অক্টোবর ২০২৬ - ২২:৫৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, ডিপি ওয়ার্ল্ডের আগ্রহ
ছবি: সংগৃহীত

বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) প্রতিষ্ঠা এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে নতুন বিনিয়োগ নিয়ে এগিয়ে আসতে আন্তর্জাতিক লজিস্টিকস সংস্থা ডিপি ওয়ার্ল্ডের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক আলোচনার তথ্য নিশ্চিত করেন।

​দ্বিপক্ষীয় বাণিজ্য ও আধুনিকায়ন আলোচনা

​সহকারী প্রেস সচিব জানান, বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও লজিস্টিকস খাতের টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এ সময় চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নের লক্ষ্যে দুপক্ষের মধ্যে সম্পাদিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তিটির অগ্রগতি পর্যালোচিত হয়।

​উল্লেখ্য, এই চুক্তির ফলে চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল এবং এর সংলগ্ন ওভারফ্লো কনটেইনার ইয়ার্ডের সার্বিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড। এর মাধ্যমে দেশের মূল বাণিজ্যিক বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের লজিস্টিকস অবকাঠামো গড়ে উঠবে বলে আশা করছেন খাত-সংশ্লিষ্টরা।

​নতুন খাতে আন্তর্জাতিক বিনিয়োগের সুযোগ

​বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে নতুন লজিস্টিকস অবকাঠামো, বিশেষ করে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন। ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদল এসব প্রস্তাবিত খাতে কারিগরি সহযোগিতা ও সরাসরি বিনিয়োগের বিষয়ে গভীর আগ্রহ দেখায়। একই সঙ্গে প্রধানমন্ত্রী ডিপি ওয়ার্ল্ডসহ বিশ্বজুড়ে থাকা অন্যান্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশে বিদ্যমান অর্থনৈতিক সুযোগ-সুবিধা কাজে লাগানোর আমন্ত্রণ জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0