আইন পেশায় মেধা, সততা ও নীতি-নৈতিকতায় মনোযোগী হতে হবে: আইনমন্ত্রী

২৮ আগস্ট ২০২৬ - ১৫:৫৮
প্রকাশিত: ১ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আইন পেশায় মেধা, সততা ও নীতি-নৈতিকতায় মনোযোগী হতে হবে: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

হআইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে কেবল অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা ও মান অর্জনে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, শর্টকাট উপায়ে দ্রুত বিত্তবান হওয়ার চিন্তা পরিহার করে মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিজেকে একজন আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে।

​শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) অডিটোরিয়ামে আয়োজিত ‘ফেলিসিটেশন প্রোগ্রাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ইউএপির আইন বিভাগের গ্র্যাজুয়েটদের সম্মাননা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​মেধা ও স্বচ্ছতার ভিত্তিতেই সনদ

আইনমন্ত্রী বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে আইনজীবী হওয়ার সুযোগ নিশ্চিত করতেই বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষা কঠোর ও স্বচ্ছ প্রক্রিয়ায় নেওয়া হয়। যারা উত্তীর্ণ হয়েছেন, তারা কারো অনুকম্পায় নয়, নিজেদের মেধার বলেই সনদ অর্জন করেছেন। এনরোলমেন্ট পরীক্ষায় স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি জানান, পরীক্ষার স্বচ্ছতার কারণে এমনকি কমিটির সদস্যদের সন্তানদেরও অকৃতকার্য হওয়ার নজির রয়েছে।

​ধৈর্য ও সামাজিক দায়বদ্ধতা

পেশাগত জীবনের শুরুর দিকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে কাজের পরিধি ও পারিশ্রমিক দুটোই বৃদ্ধি পায়। তাই শুরুতেই সবকিছুকে অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে বা সাশ্রয়ী মূল্যে আইনি সহায়তা দিয়ে সামাজিক দায়িত্ব পালনে নবীন আইনজীবীদের এগিয়ে আসার তাগিদ দেন তিনি।

​দেশে বিপুলসংখ্যক আইনজীবী থাকলেও পর্যাপ্ত প্রশিক্ষণের ঘাটতি রয়েছে উল্লেখ করে আসাদুজ্জামান জানান, আইন পেশাকে আরও মর্যাদাপূর্ণ ও দক্ষতাভিত্তিক করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

​অনুষ্ঠানে ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মজিবুল হক, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া এবং স্কুল অব ল’র ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এম. এ. বাকি খলিলি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ডিপার্টমেন্ট অব ল’ অ্যান্ড হিউম্যান রাইটসের বিভাগীয় প্রধান ড. নূর-ই মেডিনা সূরাইয়া জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠান শেষে সফল গ্র্যাজুয়েটদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0