নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

২৭ আগস্ট ২০২৬ - ১৮:৩০
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার। ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দিতে দ্রুততম সময়ের মধ্যে জরুরি ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

​বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি উল্লেখ করেন, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, মশারারি, শুকনো খাবারের প্যাকেট, টর্চ লাইট, বেলচা, স্লিপিং ব্যাগ, পানির কনটেইনার ও বডি ব্যাগ। ক্ষতিগ্রস্ত এলাকায় এসব উপকরণ দ্রুত পৌঁছাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

​হিমালয় অঞ্চলে ভয়াবহ ক্ষয়ক্ষতি

নেপাল-চীন সীমান্তসংলগ্ন হিমালয় এলাকায় বুধবার (২৬ আগস্ট) হিমবাহ ধসের কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ২৮৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া বিদেশি নাগরিক ও তীর্থযাত্রীসহ ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0