নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস: বাংলাদেশি নাগরিকদের সহায়তায় প্রস্তুত সরকার

২৭ আগস্ট ২০২৬ - ১৭:৪২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস: বাংলাদেশি নাগরিকদের সহায়তায় প্রস্তুত সরকার
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি সংগৃহীত

নেপালের সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে কোনো বাংলাদেশি আক্রান্ত হয়ে থাকলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

​বৃহস্পতিবার (২৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান।

​নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ

পররাষ্ট্রমন্ত্রী জানান, সকালে তিনি নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করা হয়। একই সঙ্গে এই সংকটময় মুহূর্তে নেপালকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ।

​নেপালের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের উল্লেখ করে খলিলুর রহমান বলেন, দেশটির সরকার বর্তমানে ক্ষয়ক্ষতির সার্বিক পরিমাপ এবং প্রয়োজনীয় সহায়তার ধরন নির্ধারণে কাজ করছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা বা আগামীকালের মধ্যে সহায়তার সুনির্দিষ্ট প্রয়োজনীয়তা বাংলাদেশকে জানানো হবে বলে নেপাল পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

​বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রস্তুতি

পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, দুর্যোগপূর্ণ এলাকায় কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, সে বিষয়ে নেপাল কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হয়েছে। কোনো বাংলাদেশি নাগরিকের খোঁজ পাওয়া গেলে—তিনি জীবিত বা মৃত যা-ই হোন না কেন—তাদের সর্বাত্মক সহযোগিতা করা এবং দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ পূর্ণ প্রস্তুত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0