পুলিশে ১৪ হাজার ৪০০ পদে নতুন নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৭ আগস্ট ২০২৬ - ১৭:২২
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পুলিশে ১৪ হাজার ৪০০ পদে নতুন নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত

বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার ৪০০ পদে লোকবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় সংসদে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক তারকাচিহ্নিত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই কথা জানান।

​বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তরে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সার্বিক কাজের গতিশীলতা নিশ্চিত করতে এবং জনবল বৃদ্ধিতে সরকার ৪ হাজার নিরস্ত্র সাব-ইন্সপেক্টর (এসআই), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পদক্ষেপ গ্রহণ করেছে। পদগুলো পুরোপুরি সৃজিত হলে ঢাকাসহ রংপুর এবং দেশের অন্যান্য জেলাগুলোতে বিদ্যমান জনবল সংকট দূর হবে।

​সংগঠনের অবকাঠামো ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে মন্ত্রী আরও যোগ করেন, কেবল নতুন নিয়োগই নয়, আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে অর্গানোগ্রাম অনুযায়ী পুলিশের প্রয়োজনীয় যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের আওতায় অর্থ বরাদ্দ সাপেক্ষে পূরণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0