নেপালে বন্যায় ব্যাপক প্রাণহানি: শোক প্রকাশ ও সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

২৬ আগস্ট ২০২৬ - ২৩:৫৩
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নেপালে বন্যায় ব্যাপক প্রাণহানি: শোক প্রকাশ ও সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

নেপালের পাশে থাকার প্রতিশ্রুতি বাংলাদেশের

​নেপালে সম্প্রতি আঘাত হানা ভয়াবহ বন্যায় বিপুল প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

​এক শোকবার্তায় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং সেদেশের জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান তিনি।

​বার্তায় প্রধানমন্ত্রী বলেন, "নেপালে ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। আমাদের চিন্তা ও প্রার্থনা প্রিয়জন হারানো সেসব পরিবার ও মানুষের সাথে রয়েছে, যাঁদের এই অপূরণীয় ক্ষতি বহন করতে হচ্ছে।"

​প্রকৃতির এই কঠিন বিপর্যয়ে নেপালের প্রতি সংহতি প্রকাশ করে প্রধানমন্ত্রী আরও জানান, দুর্যোগের এই সংকটময় মুহূর্তে নেপালকে যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে।

​প্রধানমন্ত্রী বন্যায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0