কারিগরি শিক্ষা সম্মেলনে যোগ দিতে চীন সফরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

২৬ আগস্ট ২০২৬ - ১১:১৯
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কারিগরি শিক্ষা সম্মেলনে যোগ দিতে চীন সফরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন
ছবি: সংগৃহীত

চীন সরকারের বিশেষ আমন্ত্রণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

​মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১১টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হন। সফরে তিনি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মানোন্নয়ন এবং এ সংক্রান্ত আন্তর্জাতিক বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করবেন।

​বিমানবন্দরে বিদায় শুভেচ্ছা

​যাত্রাকালে বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় ও শুভেচ্ছা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

​এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া, ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0