শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি ও সমঝোতা স্মারক সইয়ের লক্ষ্যে চীন সফরে শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। দ্বিপক্ষীয় শিক্ষা সম্পর্ক উন্নয়ন এবং কারিগরি শিক্ষার বিস্তারসহ সার্বিক প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে তাঁর এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া।
বিমানবন্দরে চীনা রাষ্ট্রদূতের বিদায়
ঢাকা ত্যাগের সময় বিমানবন্দরে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী ও তাঁর প্রতিনিধি দলকে বিদায় জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনের দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং।
বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও সমঝোতা স্মারক
সফরকালে চীনের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অংশ নেবেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। বৈঠকে দুই দেশের শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা কীভাবে আরও বিস্তৃত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি তিনি আন্তর্জাতিক শিক্ষা ফোরাম ও কনফারেন্সে অংশ নেবেন এবং চীনের উন্নত টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউটগুলো সরেজমিনে পরিদর্শন করবেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সরকারি সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাসংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার কথা রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











