পুলিশের ৫ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

২৩ আগস্ট ২০২৬ - ১৯:৪৯
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পুলিশের ৫ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি
ছবি সংগৃহীত

বাংলাদেশ পুলিশের পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-২ পদমর্যাদায় তাদের এই পদোন্নতি দেওয়া হয়েছে।

​রবিবার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

​পদোন্নতি পাওয়া পাঁচ কর্মকর্তা হলেন—কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদার, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. কামরুল আহসান।

​প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বরাবর যোগদানপত্র জমা দিতে হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকেই কার্যকর বলে গণ্য হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0