নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনি পর্ষদ ২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২৩ আগস্ট ২০২৬ - ১৩:০৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনি পর্ষদ ২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি সংগৃহীত

বিমান বাহিনী সদর দফতরে আনুষ্ঠানিকভাবে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় তিনি সদর দফতরে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

​প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, এবারের পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী উচ্চ পদে পদোন্নতির জন্য বিবেচনাধীন থাকবেন।

​পর্ষদ উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তাকে উষ্ণ অভিনন্দন জানান। এ সময় নৌবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি, নৌবাহিনীকে আরও আধুনিক, সক্ষম ও যুগোপযোগী করে গড়ে তুলতে তিনি প্রধানমন্ত্রীর মূল্যবান দিকনির্দেশনা ও পরামর্শ কামনা করেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0