গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার, তবে দায়িত্বশীলতা জরুরি: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

২২ আগস্ট ২০২৬ - ১৯:৪৮
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার, তবে দায়িত্বশীলতা জরুরি: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ফাইল ছবি

বর্তমান সরকার মুক্ত ও স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস করে বলে জানিয়েছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তবে তিনি স্পষ্ট করেছেন যে, পূর্ণ স্বাধীনতা ভোগের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

​শনিবার (২২ আগস্ট ২০২৬) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

​স্মৃতিসৌধে যাওয়ার পূর্বে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের নতুন দায়িত্ব ও কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন আন্দালিভ রহমান পার্থ। মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর কোনো বাড়তি চাপ অনুভব করছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী সঠিক সময়ে সঠিক দায়িত্ব অর্পণ করেন। দীর্ঘদিন রাজনীতির পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে নিবিড় যোগাযোগ থাকায় সবার সহযোগিতায় ভালো কিছু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

​টেলিভিশনের টক-শো ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তার নিয়মিত উপস্থিতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী জানান, এখন হয়তো আগের মতো নিয়মিত কথা বলার সুযোগ সীমিত হবে, তবে তিনি গণমাধ্যমের পাশেই থাকবেন এবং দায়িত্বশীল অবস্থান থেকে ভিন্ন আঙ্গিকে কথা বলবেন। আমলাতান্ত্রিক জটিলতা ও সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা নিয়ে তিনি বলেন, ‘জনতাই ক্ষমতার উৎস—এই সত্য সবসময় মনে রাখতে হবে। রাষ্ট্র পরিচালনায় থেকেও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের ভারসাম্য বজায় রাখাই একজন রাজনীতিবিদের আসল সফলতা।’

​বিগত ১৭ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, নানা ভয়ভীতির মধ্যেও গণমাধ্যম সবসময় জনগণের কথা তুলে ধরার চেষ্টা করেছে। বর্তমান সরকারের পক্ষ থেকে সংবাদমাধ্যমের ওপর কোনো অযাচিত নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের বিন্দুমাত্র মানসিকতা নেই বলেও তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন। এ সময় তিনি আরও যোগ করেন, ‘আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। তবে মুক্ত মানে দায়িত্বজ্ঞানহীন বা কেয়ারলেস হওয়া যাবে না। গণমাধ্যম গণতন্ত্রের প্রধান স্তম্ভ, তাই দেশের স্বার্থ ও মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করতে হবে।’

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0