পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, মন্ত্রিসভায় বড় রদবদল

২২ আগস্ট ২০২৬ - ০৮:২২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, মন্ত্রিসভায় বড় রদবদল
ছবি: সংগৃহীত

সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন ও নতুন দপ্তর বণ্টন করা হয়েছে। নবনিযুক্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই মন্ত্রণালয়ে আগে থেকেই শামা ওবায়েদ ইসলাম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর ফলে এখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। এ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বে আছেন খলিলুর রহমান।

​মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনের এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। তবে আগের প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

​উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করা হয়। শুরুতে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছিলেন।

​পরবর্তীকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল পদত্যাগ করে যথাক্রমে স্পিকার ও ডেপুটি স্পিকারের দায়িত্ব নেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানও পদত্যাগ করেন। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর পদটি শূন্য হয়ে পড়ে।

​এসব শূন্য পদ পূরণ ও কাজের গতি বাড়াতে মন্ত্রিসভায় প্রথম এই বড় রদবদল আনা হলো। এতে নতুন ছয়জন সদস্যের দায়িত্ব বণ্টনের পাশাপাশি আফরোজা খানমের দপ্তর পরিবর্তন করা হয়েছে এবং জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0