রাষ্ট্রপতির কার্যালয়সহ তিনটি শীর্ষ সচিব পদে ফের রদবদল করল সরকার

২১ আগস্ট ২০২৬ - ২১:৫০
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাষ্ট্রপতির কার্যালয়সহ তিনটি শীর্ষ সচিব পদে ফের রদবদল করল সরকার
ছবি সংগৃহীত

সরকারি প্রশাসনের উচ্চপর্যায়ে তিন সচিবের পদে নতুন করে রদবদল আনা হয়েছে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদও। শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই বদলির নির্দেশ দেওয়া হয়।

​প্রজ্ঞাপন অনুযায়ী, চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা রফিকুল আই মোহাম্মদকে পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে মাত্র ১১ দিন পূর্বে তাকে কৃষি মন্ত্রণালয় থেকে বদলি করে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়েছিল।

​অন্যদিকে, এতদিন পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে কর্মরত থাকা মোহাৎ শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকা এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের নতুন সচিব পদে বদলি করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0