বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শুভেচ্ছা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যার পর পাঠানো এক বিশেষ অভিনন্দন বার্তায় ভারতের রাষ্ট্রপতি এই শুভেচ্ছা জানান। বার্তায় দ্রৌপদী মুর্মু উল্লেখ করেন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তিনি ভারতের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন।
ভারতের রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, দীর্ঘজনজীবন ও রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবা এবং কল্যাণে একটি সফল কার্যকালের সূচনা করবে। আত্মত্যাগ, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও সুদৃঢ় বন্ধুত্বের ওপর ভিত্তি করে গড়ে ওঠা ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে তিনি এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত বলে অভিহিত করেন।
তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে শক্তি, প্রযুক্তি, সংযোগ (যোগাযোগ), যুব উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। একইসঙ্গে দুই প্রতিবেশী রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে নতুন রাষ্ট্রপতির সঙ্গে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
অভিনন্দন বার্তার শেষাংশে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতির দায়িত্ব সফলভাবে পালনের আশা প্রকাশ করেন। পাশাপাশি তাঁর ব্যক্তিগত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ এবং বাংলাদেশের মানুষের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











