বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ
বিএনপি সরকারের মন্ত্রিসভায় রদবদল আনা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন চারজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিপরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়া চারজন হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা রশিদুজ্জামান মিল্লাত।
অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন—প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তাঁদের মধ্যে হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোটায় এবং শামীম কায়সার লিংকন সংসদ সদস্য হিসেবে এই পদে উন্নীত হলেন।
এর আগে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়ান। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পরপরই নতুন মন্ত্রিসভার এই সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন করেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











