দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে তাঁকে রাষ্ট্রীয় সর্বোচ্চ এই সাংবিধানিক পদের শপথ পাঠ করানো হয়। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান।
এর আগে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শপথ পর্বের সূচনা ঘটে। রাষ্ট্রপতির আদেশক্রমে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এরও আগে শপথ গ্রহণের উদ্দেশে সন্ধ্যা ৭টা ৮ মিনিটে রাষ্ট্রপতির বিশেষ গাড়িবহর বঙ্গভবনে এসে পৌঁছায় এবং সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি দরবার হলের মঞ্চে আসন গ্রহণ করেন।
ঐতিহাসিক এই শপথ অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক শীর্ষ ব্যক্তিত্ব, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে এক হাজার দুই শরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











