শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

২১ আগস্ট ২০২৬ - ১৪:৫৬
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

​শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে গিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সমাধি প্রাঙ্গণে সূরা ফাতিহা পাঠসহ বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

​এর আগে বেইলি রোডের মিনিস্টার্স মসজিদে জুমার সালাত আদায় করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। সালাত শেষে তিনি সেখানে উপস্থিত সাধারণ মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সকলের কল্যাণ কামনা করে বলেন, "আপনারা সবাই ভালো থাকবেন, দেশের মানুষ যেন ভালো থাকে।"

​উল্লেখ্য, রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে তার শপথ নেওয়ার কথা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0