২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে সংসদে চলছে ভোটগ্রহণ, দীর্ঘ ৩৫ বছর পর তুমুল প্রতিযোগিতা
জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম চলছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার পর থেকে আনুষ্ঠানিকভাবে এই ভোট প্রক্রিয়া শুরু হয়। জাতীয় সংসদ সদস্যরা (এমপি) গোপন ব্যালটের মাধ্যমে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন।
ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের পক্ষে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ভোট প্রদান করেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করছেন। নির্বাচন সফলভাবে পরিচালনায় সহায়তার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ২০ জন কর্মকর্তাকে সহায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। ৩৫০টি আসনবিশিষ্ট সংসদে চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় এবার মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন।
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মধ্যে। পূর্বে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে দুজনের প্রার্থিতাই বৈধ ঘোষিত হয়। পরবর্তীতে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় সংবিধিবদ্ধ প্রক্রিয়ায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ৩৫ বছর পর দেশে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটগ্রহণ হতে দেখা যাচ্ছে, কারণ দীর্ঘ সময় ধরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থী বিজয়ী হয়ে আসছিলেন।
নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটগ্রহণ ও গণনা শেষে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিষয়ে বিস্তারিত জানাবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











