রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিদায়ি বক্তব্যে আবেগাপ্লুত মির্জা ফখরুল, দলীয় এমপিদের ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ি বক্তব্য প্রদানকালে আবেগাপ্লুত হয়ে পড়েন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক সূত্রে জানা গেছে, সভার শুরুতেই বিএনপির সদ্য বিদায়ি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরতে গিয়া বাকরুদ্ধ হয়ে পড়েন। বক্তব্যকালে তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এবং তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বক্তব্যে বিএনপিতে যোগ দেওয়ার পর থেকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরবর্তীতে দীর্ঘ সময় মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের স্মৃতি উল্লেখ করেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালে নিজের অজান্তে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কারও মনে কষ্ট দিয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি প্রার্থনা করছেন।
তিনি আরও ব্যক্ত করেন, দল তাঁকে যে উচ্চ মর্যাদা ও গুরুদায়িত্ব অর্পণ করেছে, তা জীবনের বিনিময়ে হলেও অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো পরিস্থিতিতেই কোনো আপস করা হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত সংসদ সদস্যদের প্রতি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট প্রদান করার আহ্বান জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











