বাংলাদেশ পুলিশে রদবদল: ১৩ পদে বদলি ও পদায়ন, নির্দিষ্ট সময়ের মধ্যে যোগদানের নির্দেশ

১৯ আগস্ট ২০২৬ - ১৮:৩৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বাংলাদেশ পুলিশে রদবদল: ১৩ পদে বদলি ও পদায়ন, নির্দিষ্ট সময়ের মধ্যে যোগদানের নির্দেশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ১২ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি এবং একজনকে বিশেষ প্রতিষ্ঠানে সংযুক্ত করা হয়েছে।

​বুধবার (১৯ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

​প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান খানকে পুলিশ সদর দপ্তরে টিআর পদে বদলি করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানাকে র‍্যাবে এবং পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিংকিকে ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজবাড়ীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলামকে বান্দরবান সদর সার্কেলে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেবকে পটুয়াখালীর কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।

​সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে র‍্যাবের মো. মাহফুজুর রহমানকে রাঙ্গামাটির বাঘাইছড়ি সার্কেলে, এইচ এম গোলাম রাব্বিকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলে, এ আর এম মোজাফফর হোসেনকে চট্টগ্রামের মীরসরাই সার্কেলে এবং মো. মশিহুর রহমান সোহেলকে বাগেরহাটের ফকিরহাট সার্কেলে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, ফকিরহাট সার্কেলের এএসপি মো. রাশেদুল ইসলাম রানাকে বরিশালের মেহেন্দিগঞ্জ সার্কেলে এবং শৈলকুপা সার্কেলের এএসপি মো. আখতারুজ্জামানকে সাতক্ষীরার তালা সার্কেলে স্থানান্তর করা হয়েছে।

​পৃথক এক আদেশে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার রবিউল আরাফাতকে রাঙ্গামাটির বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে সংযুক্ত করা হয়েছে।

​আদেশে উল্লেখ করা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ আগস্টের মধ্যে বর্তমান পদের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে; অন্যথায় ৩০ আগস্ট থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। তবে সংযুক্ত কর্মকর্তা খন্দকার রবিউল আরাফাতকে ২২ আগস্টের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় ২৩ আগস্ট থেকে তিনি স্ট্যান্ড রিলিজ হবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0