কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯ আগস্ট ২০২৬ - ১৬:৫৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউমার্কেট এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ দ্রুত ও স্বাচ্ছন্দ্যে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। নিহত পরিবারের সদস্যরা চাইলে মরদেহ পরিবহনের সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দে ইসলাম।

​বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

​পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্থানীয় কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী কলকাতার ওই হোটেল অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত সর্বমোট ৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। স্থানীয় পুলিশ এদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত করেছে। অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাংলাদেশিরা হলেন—সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের সন্তান শর্ণশিষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম আলী। অন্য নিহত ব্যক্তির নাম আহমেদ বাবু, যার বাড়ি ঢাকার সাভারের আমিনবাজার বেগুনবাড়ি এলাকায়।

​পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দে ইসলাম বলেন, নিহতদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য। মর্মান্তিক এই ঘটনার পরপরই কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন নিহতদের স্বজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এছাড়া ঘটনায় আহত অন্য ছয়জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0