কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ৫ বাংলাদেশি শনাক্ত

১৯ আগস্ট ২০২৬ - ১৪:৪৯
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ৫ বাংলাদেশি শনাক্ত
ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিকসহ মোট ছয়জনের নাম-পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

​নিহত বাংলাদেশীদের মধ্যে চারজনের বাড়ি কুষ্টিয়া জেলায় এবং একজনের বাড়ি ঢাকার সাভারে। শনাক্ত হওয়া বাংলাদেশিরা হলেন—কুষ্টিয়া মডেল থানার আরুয়াপাড়ার দেবাশিস দত্ত ও তাঁর সন্তান শর্ণশিষ দত্ত, থানাপাড়ার মো. আকরাম আলী ও তাঁর কন্যা আফসানা শিম্মিন এবং সাভারের আমিনবাজারের বাসিন্দা আহমেদ বাবু। এছাড়া ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলার বাসিন্দা ১৯ বছর বয়সী সন্দীপ পাসওয়ানের পরিচয় পাওয়া গেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত অপর তিনজনের পরিচয় এখনও বের করতে কাজ করছে স্থানীয় পুলিশ ও প্রশাসন।

​প্রসঙ্গত, বুধবার ভোররাতে মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশের যৌথ প্রচেষ্টায় ভবনটি থেকে প্রায় ৮০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0