গণমাধ্যম এখন যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্যমন্ত্রী
বর্তমানে দেশের গণমাধ্যম অতীতে যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি স্বাধীন পরিবেশ উপভোগ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্ন। তিনি স্পষ্ট জানান, স্বাধীন সাংবাদিকতার চর্চায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা বিধিনিষেধ নেই।
বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন তোলাই সাংবাদিকদের মূল কাজ এবং এই চর্চা সব সময় অব্যাহত রাখা উচিত। তবে স্বাধীন সাংবাদিকতার সুরক্ষার পাশাপাশি পেশার নাম ভাঙিয়ে যারা অপসাংবাদিকতা করে, তাদের বিষয়েও সবাইকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
সাংবাদিকতার পেশাগত অপরাধ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, অতীতে যারা সাংবাদিকতার আড়ালে ফ্যাসিবাদী শক্তির সহযোগী হিসেবে কাজ করেছে, সরকার ইতোমধ্যে তাদের বিচারের মুখোমুখি করেছে।
বক্তব্যের শেষ অংশে মন্ত্রী আরও জানান, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রসারে সরকার গণমাধ্যমে একটি নতুন ইকোসিস্টেম বা সুস্থ পরিবেশ গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











