সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই

১৯ আগস্ট ২০২৬ - ০১:০৩
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই
ছবি: সংগৃহীত

সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

​বিষয়টি নিশ্চিত করে দীপু মনির ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, দীর্ঘদিন ধরে তৌফিক নেওয়াজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার জানাজা ও দাফনের স্থান সংক্রান্ত সিদ্ধান্ত বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর পারিবারিক আলোচনার মাধ্যমে জানানো হবে।

​উল্লেখ্য, ব্যারিস্টার তৌফিক নেওয়াজ ২০১৯ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় (স্ট্রোক) আক্রান্ত হন। পরবর্তীতে শারীরিক অসুস্থতার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন। চলতি বছরের ২৭ মে কারাবন্দি স্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাতের জন্য স্বজনেরা তাকে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে এসেছিলেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান ও অভিজ্ঞ আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0