নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসককে প্রত্যাহার
সংবাদ শুনুন
প্লে করতে ক্লিক করুন
নাটোর, গাইবান্ধা এবং রংপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে তাদের বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আদেশে আরও উল্লেখ করা হয়, প্রত্যাহারকৃত এই তিন কর্মকর্তাকে পরবর্তীতে পদায়নের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











