সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত: উত্তর বঙ্গোপসাগর ও উপকূলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১৮ আগস্ট ২০২৬ - ১৪:৩৮
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত: উত্তর বঙ্গোপসাগর ও উপকূলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

দেশের চার সমুদ্রবন্দরে স্থানীয় ৩ নম্বর সতর্কসংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সংলগ্ন উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।

​মঙ্গলবার (১৮ আগস্ট) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিশেষ বার্তায় আবহাওয়ার এই তথ্য নিশ্চিত করা হয়।

​পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম এলাকা ও পশ্চিমবঙ্গ উপকূলসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমেই দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্যের আধিক্য রয়েছে।

​পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0