কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আলোচনার শীর্ষে জ্বালানি ও বিনিয়োগ

১৮ আগস্ট ২০২৬ - ১৪:১৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আলোচনার শীর্ষে জ্বালানি ও বিনিয়োগ
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। (ছবি: সংগৃহীত)

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সহযোগিতার পরিধি বাড়াতে দুই দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সফরসঙ্গীদের নিয়ে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলসহ তিনি দোহার পথ ধরেন।

​এই সফরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রতিনিধিদলে যুক্ত আছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির।

​সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররাহমান বিন জসিম আল-থানির সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। উচ্চপর্যায়ের এই বৈঠকে জ্বালানি খাত, বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগ এবং কাতারে কর্মরত বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত আলোচনার টেবিলে উঠে আসবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে আগামী ১৯ আগস্ট রাতে প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0