জাতিসংঘের আল-কায়দা সংক্রান্ত রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৭ আগস্ট ২০২৬ - ১৯:২০
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জাতিসংঘের আল-কায়দা সংক্রান্ত রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশে আল-কায়দার সক্রিয় সেল ও নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনকে 'অনুমাননির্ভর' বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, অনুমানের ওপর ভিত্তি করে তৈরি কোনো প্রতিবেদনের আলোকেই সরকার সরাসরি পদক্ষেপ নিতে পারে না।

​সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

​প্রতিবেদনটির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই রিপোর্টটি তিনি এখনো বিস্তারিত পড়েননি। তবে তিনি শুনেছেন, সেখানে কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, তারা একটি সম্ভাবনা অনুমান করেছে মাত্র, আর এমন অনুমাননির্ভর রিপোর্টের ওপর ভিত্তি করে অ্যাকশন নেওয়া সম্ভব নয়।

​সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির বিষয়টি জনগণই বিচার করবে। তবে গত ছয় মাসে সরকার নানা সংস্কার কাজ পরিচালনা করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় তৎপরতা দেখা গেছে। জনপ্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে আনতে আরও কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে বলেও তিনি জানান।

​সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ১৮০ দিনের অর্জনের কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সত্ত্বেও সরকার দীর্ঘ এক মাস জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধি করেনি। দেশে গ্যাসের সংকট কাটাতে এবং বিগত সরকারের সময় তৈরি হওয়া আমদানি-নির্ভরতা কমাতে ইতিমধ্যে অফশোর ও অনশোরে নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে দেশীয় সম্পদে এই সমস্যার সমাধানের আশা প্রকাশ করেন তিনি।

​এ ছাড়া কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সহায়তাসহ সরকারের গৃহীত বিভিন্ন কল্যাণমুখী সামাজিক ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0