প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের

১৭ আগস্ট ২০২৬ - ১৭:৫০
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের
ছবি সংগৃহীত

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক বার্তা দিয়ে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

​ঢাকায় অবস্থিত সৌদি আরবের রয়্যাল দূতাবাস থেকে জানানো হয়েছে, প্রেরিত চিঠিতে দুই দেশের দ্বিপক্ষীয় ও ভ্রাতৃপ্রতীম সম্পর্ক আরও সুদৃঢ় ও বিস্তৃত করার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। গত ২১ জুলাই সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয় যে, সৌদি আরব ও বাংলাদেশের যৌথ স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের জনগণের কল্যাণ সাধনে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​চিঠিতে সৌদি যুবরাজ আরও ব্যক্ত করেন যে, দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ-রাজনীতির নানা ইস্যুতে পারস্পরিক মতবিনিময়ের জন্য তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সৌদি আরবে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রাষ্ট্রদূত জানান, পরবর্তীতে দুই দেশের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনা করে উভয়ের সুবিধাজনক সময়ে এই সফরের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0