চলতি বছরের মধ্যেই আসবে নবম পে-স্কেল: অর্থমন্ত্রী

১৭ আগস্ট ২০২৬ - ১৭:৩৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চলতি বছরের মধ্যেই আসবে নবম পে-স্কেল: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল চলতি বছরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিষয়টি নিয়ে সরকারের ভেতরের আনুষ্ঠানিক আলোচনা এখন শেষ পর্যায়ে রয়েছে এবং সার্বিক পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হবে।

​সোমবার অর্থ মন্ত্রণালয়ে বিচারকদের বেতনকাঠামো পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

​সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পে-স্কেলের বিষয়ে অনেক বিষয় আলোচনার দাবি রাখে। সোমবার একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং অন্যান্য দিকগুলো নিয়েও অগ্রগতি হচ্ছে। সব ক্ষেত্রে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হলে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।

​এর আগের দিন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবও জানান, চলতি অর্থবছরের মধ্যেই এই নতুন বেতনকাঠামো চালুর বিষয়ে সরকারের স্পষ্ট অঙ্গীকার রয়েছে। এ নিয়ে কার্যক্রম দ্রুত এগোচ্ছে।

​মূলত অর্থনৈতিক নানা চাপ ও বিচার বিভাগের বেতন সংক্রান্ত কিছু জটিলতার কারণে বাস্তবায়নে কিছুটা দেরি হচ্ছে। এসব বিষয় সুরাহা করতে ইতোমধ্যে সাত সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

​উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গঠিত নবম জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেয়। কমিশন তাদের রিপোর্ট পেশ করার পর অর্থায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের উদ্যোগও নেওয়া হয়।

​তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাড়তি ব্যয়, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে পণ্য ও জ্বালানি আমদানিতে বাড়তি খরচ এবং আইএমএফের ঋণ কর্মসূচির নানা শর্তে পে-স্কেল বাস্তবায়নের অর্থসংস্থান নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দেয়। গত বছরের ২১ জানুয়ারি গঠিত বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে আনুমানিক ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0