রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর

১৭ আগস্ট ২০২৬ - ০৯:৫৮
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর
ছবি সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ফের মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়েছে।

​আবহাওয়া অধিদফতর জানায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.০। এটি একটি মৃদু প্রকৃতির ভূমিকম্প। আবহাওয়াবিদদের মতে, ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে নরসিংদীর শিবপুর এলাকায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা কেন্দ্রবিন্দু ছিল। এছাড়া ভূপৃষ্ঠ থেকে ভূ-কম্পনটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

​ভোরবেলায় ভূ-কম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্কের সৃষ্টি হলেও তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0