পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬ আগস্ট ২০২৬ - ১৫:০৯
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পৌঁছে পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকা থেকে সড়কপথে এসে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় নদে পোনা অবমুক্তকরণের মাধ্যমে স্থানীয় কর্মসূচি শুরু করেন তিনি।

​পাকুন্দিয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রধানমন্ত্রী কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় অবস্থিত কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনে যান। সূচি অনুযায়ী, সেখান থেকে দুপুরে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং জাতীয় মৎস্যপদক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

​মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পরিদর্শনে যান। সেখানে ঈদগাহের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

​পরবর্তীতে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে বিকেলে জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ, মানবিক অনুদান প্রদানসহ স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের কর্মচারীদের মধ্যে সম্মানী ভাতা বিতরণ করবেন।

​এর আগে সকালে গুলশানের নিজ বাসভবন থেকে কিশোরগঞ্জের উদ্দেশে প্রধানমন্ত্রীর গাড়িবহর রওনা হয়।

​প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে অনুভূতি প্রকাশ করে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার যাত্রাপথে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সড়কের দুপাশে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী, নারী ও শিশুসহ নানা পেশার মানুষ ভিড় করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানও হাসিমুখে হাত নেড়ে জনতার অভিবাদনের জবাব দেন।

সুত্র: বাসস

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0