প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর: দ্বিপক্ষীয় সম্পর্কে ‘অনুকূল পরিবেশ’ তৈরির তাগিদ বাংলাদেশের

১৬ আগস্ট ২০২৬ - ১৪:৩২
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর: দ্বিপক্ষীয় সম্পর্কে ‘অনুকূল পরিবেশ’ তৈরির তাগিদ বাংলাদেশের
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘অনুকূল পরিবেশ’ তৈরির তাগিদ দিয়েছে বাংলাদেশ। বর্তমানে এই ধরনের সফরের জন্য উপযুক্ত পরিবেশ নেই উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একে এম শহীদুল করিম জানিয়েছেন, দ্বিপক্ষীয় কূটনৈতিক যোগাযোগের প্রক্রিয়া অব্যাহত থাকলেও কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন।

​রোববার দুপুরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একে এম শহীদুল করিম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে বেশ কিছু দিন ধরে দ্বিপক্ষীয় আলোচনা চলছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে যেভাবে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করেছেন, তাতে এই আলোচনার পরিবেশ বিনষ্ট হয়েছে বলে বাংলাদেশ মনে করে। এই বিষয়ে ঢাকার অবস্থান ভারতের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

​প্রত্যর্পণ চুক্তি ও আসামি হস্তান্তরের তাগিদ

মুখপাত্র আরও জানান, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে শরীফ ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ব্যক্তিদেরও হস্তান্তরের তাগিদ দিয়েছে বাংলাদেশ। এসব বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

​বাংলাদেশ সরকারের পররাষ্ট্র নীতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থরক্ষার ভিত্তির ওপর জোর দিয়ে বাংলাদেশ ‘বাংলাদেশ ফার্স্ট’ (বাংলাদেশ প্রথম) নীতি অনুসরণ করে যাচ্ছে। এই নীতি বজায় রেখেই প্রতিবেশী দেশসহ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0