রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ইসির

১৬ আগস্ট ২০২৬ - ১৩:২৫
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ইসির
ছবি: সংগৃহীত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এই বৈধতা ঘোষণা করেন।

​যাচাই-বাছাইকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু উপস্থিত ছিলেন।

​এদিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য সমর্থিত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের মনোনয়নপত্রও প্রাথমিক বাছাইয়ে বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

​নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ঘোষিত বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টার মধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে সর্বমোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0