হাসিনার আমলে সাড়ে ৪ হাজার মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী আসাদুজ্জামান

০৫ আগস্ট ২০২৬ - ২০:৪০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
হাসিনার আমলে সাড়ে ৪ হাজার মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী আসাদুজ্জামান
ছবি সংগৃহিত

গত ১৬ বছরের শাসনামলে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ অজুহাতে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে সাত শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন এবং বিরোধী রাজনৈতিক মতের ৬০ লাখেরও বেশি মানুষের বিরুদ্ধে গায়েবি ও ভুয়া মামলা দায়ের করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

​বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের ত্রিবার্ষিক উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এ বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

​আইনমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান কোনো হঠাৎ ঘটে যাওয়া বিষয় ছিল না। এটি ছিল দীর্ঘ ১৬ বছরের অবিরাম সংগ্রাম, ত্যাগ ও নিপীড়নের এক যৌক্তিক পরিনতি। যারা জীবন দিয়েছেন, গুম হয়েছেন কিংবা মিথ্যা মামলায় ভুক্তভোগী হয়েছেন— তাদের ত্যাগের ফলেই আজ এই অভ্যুত্থান সফল হয়েছে। স্বৈরাচারী শাসনের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, শত শত গুম হওয়া মানুষের স্বজনরা আজও প্রিয়জনের পথপানে চেয়ে অপেক্ষায় দিন কাটাচ্ছেন। বহু আগে মারা যাওয়া ব্যক্তি বা প্রতিবন্ধীদের বিরুদ্ধেও বোমা হামলার কাল্পনিক অভিযোগ আনা হয়েছিল বলে তিনি স্মরণ করিয়ে দেন।

​সংস্কৃতির ক্ষেত্রে নতুন পদক্ষপের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, আগে দেশে আবৃত্তির আলাদা কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিল না। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আইন পরিবর্তনের মাধ্যমে আবৃত্তিকে নৃত্য ও সংগীতের মতোই শিল্প-সংস্কৃতির একটি স্বীকৃত শাখা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। আবৃত্তি মানুষকে মানবিক ও মুক্তচিন্তার অধিকারী করে তোলে উল্লেখ করে তিনি এ শিল্প চর্চায় সরকারের সহযোগিতা বজায় রাখার আশ্বাস দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0