খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার জাল নথি তৈরি ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ আগস্ট) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
ডিবি সূত্রে জানা যায়, সাবেক এই কর্মকর্তা কক্সবাজার থেকে আকাশপথে ঢাকায় আসছিলেন। বিমানবন্দরে অবস্থানকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি জোরদার করে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে তাকে হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, সৈয়দ জগলুল পাশার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। তিনি গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় ‘অপারেশন ঈগল হান্ট’ সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











