জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ড. ইউনূসের

০৫ আগস্ট ২০২৬ - ১২:১৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ড. ইউনূসের
ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি ; সংগৃহীত

গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ ও গণতান্ত্রিক প্রত্যাশার এক অবিনাশী প্রতীক হিসেবে ‘জুলাই’কে স্মরণ করেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি উল্লেখ করেন, ৩৬ দিনের দীর্ঘ এক ঐতিহাসিক যাত্রায় জাতি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রুখে দাঁড়িয়েছিল, তা স্মরণে রাখা অত্যন্ত জরুরি।

​বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এসব কথা বলেন।

​বিবৃতিতে ড. ইউনূস জুলাইয়ের গণআন্দোলনে প্রাণ উৎসর্গকারী সকল শহিদের স্মৃতি ও আত্নত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সঙ্গে এ আন্দোলনে যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করতে বাধ্য হয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সমবেদনা প্রকাশ করেন।

​জুলাই আন্দোলনের সর্বজনীনতার কথা তুলে ধরে সাবেক এই প্রধান উপদেষ্টা বলেন, এ লড়াই কোনো বিশেষ গোষ্ঠী বা শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল না। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মী, লেখক, শিল্পী, পেশাজীবী এবং শ্রমজীবী মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ঐতিহাসিক অবদান রেখেছেন। জরুরি মুহূর্তে চিকিৎসকদের সেবা প্রদান এবং প্রবাসীদের অকুণ্ঠ সমর্থনের কথা উল্লেখ করার পাশাপাশি আন্দোলনের সামনের সারিতে থাকা নারীদের অসীম সাহসিকতার প্রশংসা করেন তিনি। তিনি মনে করেন, এই নেতৃত্বের তেজ ভবিষ্যতের তরুণ ও নারীদের চিরকাল অনুপ্রাণিত করবে।

​পরিশেষে তিনি জোর দিয়ে বলেন, জনগণের সম্মিলিত প্রতিরোধ যে কোনো শক্ত ভিত্তিকে বদলে দিতে পারে—জুলাই অভ্যুত্থান সে শিক্ষা দিয়েছে। তাই দেশের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ টিকিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0