গণতন্ত্র প্রতিষ্ঠায় ১৭ বছরের আন্দোলন ও জুলাই বিপ্লবের আসল নায়ক জনগণ: তারেক রহমান

০৪ আগস্ট ২০২৬ - ১৯:৫৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
গণতন্ত্র প্রতিষ্ঠায় ১৭ বছরের আন্দোলন ও জুলাই বিপ্লবের আসল নায়ক জনগণ: তারেক রহমান
গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করেছেন, এই আন্দোলনের সর্বাত্মক সফলতা ও কৃতিত্ব দেশের সর্বস্তরের সাধারণ মানুষের, একক কোনো ব্যক্তি বা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়।

​মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 'গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনবদ্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ' শীর্ষক এই সভার আয়োজন করা হয়।

​প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ পরিবর্তন চেয়েছিল বলেই জুলাইয়ের আন্দোলন সফল হয়েছে। জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসে সংহতি জানিয়েছে, তখনই এ অভ্যুত্থান পূর্ণতা পায়।

​বিগত দেড় দশকের রাজনৈতিক সংগ্রামের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মী এবং গণতন্ত্রে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে মাঠে সক্রিয় ছিল। দল হিসেবে বিএনপি কখনোই জনগণকে একা রেখে আন্দোলন থেকে পিছিয়ে আসেনি বলে উল্লেখ করেন তিনি।

​রাজনৈতিক দলগুলোর প্রতি ভবিষ্যৎ করণীয় নিয়ে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিগত দিনে আন্দোলন, সংগ্রাম ও আলোচনা-সমালোচনা অনেক হয়েছে। তবে এখন আসল কাজ হলো ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে গড়ে তোলা ও সামনের দিকে এগিয়ে নেওয়া।

​একইসঙ্গে যারা দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, তাদের বিষয়ে সজাগ থাকতে সকলের প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ধৈর্য ও ঠান্ডা মাথায় জনগণকে সতর্ক রাখার পাশাপাশি ঘোষিত রাষ্ট্র পুনর্গঠন পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করে জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন প্রধান লক্ষ্য।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0