জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, সাংবাদিকসহ আহত একাধিক

০৪ আগস্ট ২০২৬ - ১৫:১৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, সাংবাদিকসহ আহত একাধিক
ছবি সংগৃহিত ( ভিডিও থেকে)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

​ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী চলছিল। অনুষ্ঠান চলাকালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মিছিল ও স্লোগান দিতে থাকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত ধাওয়া-পাল্টা ধাওয়া ও সরাসরি সংঘর্ষে রূপ নেয়।

​প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মুখোমুখি অবস্থান নেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

​এই ঘটনায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের পাশাপাশি জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, ছাত্রশক্তি ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা আহত হয়েছেন। এছাড়া পেশাগত দায়িত্ব পালনকালে জবি প্রেস ক্লাবের অর্থ-সম্পাদক কামরুজ্জামান গুরুতর আহত হন।

​ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং ক্যাম্পাসে সতর্কতা জারি রয়েছে। পরিস্থিতি আপাতদৃষ্টিতে শান্ত থাকলেও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলোর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0