শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য গণমাধ্যমে সম্প্রচার বা প্রকাশ করা হলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন সরকারের তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের সার্বিক কাজকর্মের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তথ্য উপদেষ্টা মন্তব্য করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে তা কেবলই ফাঁকা আস্ফালন। বাস্তবে এ ধরনের কোনো পদক্ষে নেওয়ার মতো সক্ষমতা তার নেই। আন্তর্জাতিক যোগাযোগের বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতের মতো প্রভাবশালী দেশগুলোর পাশাপাশি বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকার সমানভাবে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতি বা ভূরাজনৈতিক কোনো জটিলতা নেই বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে দেশের বর্তমান খাদ্য সরবরাহ ও জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি আশ্বাস দেন, দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। অতি শিগগিরই বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে টমেটো ও কাঁচামরিচের মতো নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।
বিদ্যুতের ভৌতিক বা অতিরিক্ত বিলের ভোগান্তি নিয়ে উপদেষ্টা জানান, কোনো গ্রাহক অস্বাভাবিক বিলের সম্মুখীন হলে সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরের অভিযোগকেন্দ্রে তা জানাতে পারেন। এ ছাড়া ঢাকার বাইরে তৈরি হওয়া বিদ্যুৎ সংকটের বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এলএনজি টার্মিনালে টেকনিক্যাল ত্রুটি ও দুর্ঘটনার কারণে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি তৈরি হয়েছিল। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এই সংকট সাময়িক বৃদ্ধি পেয়েছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে এবং বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ঘটবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











