বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

০৪ আগস্ট ২০২৬ - ১৪:১০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি সংগৃহীত

আগামীকাল বুধবার (৫ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঐতিহাসিক জাদুঘরের উদ্বোধন করবেন। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক ব্রিফিংয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

​সংস্কৃতিমন্ত্রী জানান, বুধবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরের উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করবেন। পুরো ঘটনাপ্রবাহ, গণমানুষের সক্রিয় অংশগ্রহণ ও বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে।

​সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাদুঘর প্রকল্পের দুর্নীতির অভিযোগ বিষয়ে মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, পরিচালন পর্ষদের সঙ্গে আলোচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আইনগত প্রক্রিয়ায় সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) কিংবা ফৌজদারি মামলার জন্য পাঠাবে মন্ত্রণালয়।

​এদিকে ব্রিফিংয়ে উপস্থিত প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের পরদিন অর্থাৎ ৬ আগস্ট থেকে জাদুঘরটি সর্বসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0