ঢাকায় সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীর সফর: রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ বৈঠক অনুষ্ঠিত
দুই দিনের সফরে ঢাকায় এসে ব্যস্ত সময় পার করছেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল সাড় ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি বাংলাদেশ সরকারের চার প্রতিনিধি ও উপদেষ্টার সঙ্গে এক যৌথ বৈঠকে মিলিত হন।
উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে দুদেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গেও বৈঠকে বসবেন ওয়ালিদ এল খেরেজি। সফর শেষে মঙ্গলবার রাতেই তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
এর আগে, সংক্ষিপ্ত এই সফরের উদ্দেশ্যে সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সৌদি উপমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











