৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র্যাবের কড়া নিরাপত্তা, প্রস্তুত গোয়েন্দা ও সাইবার টিম
জুলাই গণ–অভ্যুত্থান দিবস-২০২০’ উপলক্ষ্যে ঢাকাসহ সারা দেশে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দিনটিকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে লক্ষ্যে দেশজুড়ে গোয়েন্দা নজরদারি, নিবিড় টহল এবং সাইবার প্যাট্রলিং বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিরাপত্তার এই আগাম প্রস্তুতির কথা নিশ্চিত করা হয়।
সার্বিক নিরাপত্তা ও সমন্বয়
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে র্যাব পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বিক সমন্বয় রেখে কৌশলগত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
ইতিমধ্যেই প্রতিটি ব্যাটালিয়ন নিজস্ব এলাকার ঝুঁকি পর্যালোচনা করে আলাদা নিরাপত্তা বলয় তৈরি করেছে। আগাম তথ্য সংগ্রাহে গোয়েন্দা তৎপরতা বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে।
মূল কেন্দ্র ও সাইবার নজরদারি
বিভিন্ন অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভ এলাকাগুলোতে ৪ আগস্ট রাত থেকেই বিশেষ নজরদারি শুরু হয়েছে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক সাদা পোশাকের র্যাব সদস্য মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব, অপপ্রচার ও উসকানিমূলক বার্তা প্রতিরোধে সাইবার প্যাট্রলিং সার্বক্ষণিক সক্রিয় রাখা হয়েছে। উগ্রবাদী কিংবা নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য যেকোনো অপচেষ্টা নস্যাৎ করতে সংস্থাটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











