সরকারি কাজে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ​Slug:

০৩ আগস্ট ২০২৬ - ১৩:২৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সরকারি কাজে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ​Slug:

সরকারি দপ্তরের বিভিন্ন দাপ্তরিক কাজ সম্পাদনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিতের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সাথে রাষ্ট্রীয় স্পর্শকাতর ও গোপনীয় তথ্যের সুরক্ষায় সংশ্লিষ্ট প্রচলিত আইন, বিধি-বিধান এবং সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

​সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেশের সকল সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো হয়।

​চিঠিতে উল্লেখ করা হয়, প্রশাসনিক কার্যক্রমে এআই টুলের ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে কাজের গতি ও সক্ষমতা বাড়লেও অসতর্কতার কারণে সংবেদনশীল তথ্য অনাকাঙ্ক্ষিতভাবে তৃতীয় পক্ষের কাছে উন্মুক্ত হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এই ঝুঁকি মোকাবিলায় সরকারি তথ্যের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

​চিঠিতে আরও জোর দিয়ে বলা হয়, আধুনিক প্রযুক্তির সুফল নেওয়ার পাশাপাশি তথ্যের গোপনীয়তা অক্ষুণ্ন রাখতে সরকারি আইন ও নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে হবে। তথ্যের নিরাপত্তা সুনিশ্চিত করে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক প্রয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0