১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার: দেশজুড়ে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু

০৩ আগস্ট ২০২৬ - ১২:৩৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার: দেশজুড়ে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু

নিম্ন আয়ের মানুষের খাদ্য সুরক্ষা জোরদার করতে সরকারের বিশেষ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। আগস্টের প্রথম দিন থেকেই দেশের ৪৯৫টি উপজেলায় একযোগে চাল বিতরণ কার্যক্রম চলছে। এই উদ্যোগের মাধ্যমে তালিকাভুক্ত ৫৫ লাখ কার্ডধারী পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে খাদ্যশস্য কিনতে পারছেন।

​খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুবিধাভোগী পরিবারগুলো বছরে মোট ছয় মাস এই সরকারি সহায়তা পাবেন। নির্ধারিত আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের পাশাপাশি পরবর্তী বছরের মার্চ এবং এপ্রিল মাসেও সুবিধাটি অব্যাহত থাকবে।

​পুষ্টিহীনতা নিরসনে, বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্য সূচক উন্নত করতে ২৪৮টি উপজেলায় পুষ্টি সমৃদ্ধ ফর্টিফায়েড চাল সরবরাহ করা হচ্ছে। এতে উপকৃত হচ্ছেন প্রায় ২৫ লাখ ২৯ হাজার পরিবার। অন্যদিকে বাকি ২৪৭টি উপজেলার ২৯ লাখ ৭১ হাজার কার্ডধারীকে প্রদান করা হচ্ছে সাধারণ চাল।

​পাশাপাশি বাজারদর স্থিতিশীল রাখতে ও সাধারণ মানুষের কেনাকাটা সহজ করতে দেশজুড়ে ১ হাজার ১০৮টি কেন্দ্র থেকে সাশ্রয়ী মূল্যে খোলা বাজারে চাল ও আটা বিক্রি (ওএমএস) কার্যক্রম চালু রাখা হয়েছে।

​সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে দেশের সরকারি খাদ্য গুদামগুলোতে রেকর্ড পরিমাণ শস্য জমা রয়েছে। গত ২ আগস্ট পর্যন্ত সরকারি সংগ্রেহ মোট ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন খাদ্যশস্য মজুত ছিল। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ধান (চালে রূপান্তরিত হিসাব অনুযায়ী) ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন। অভ্যন্তরীণ সংগ্রহ অভিযান সচল থাকায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0