আশুলিয়ায় শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষ, বন্ধ ৭০ পোশাক কারখানা

০৩ নভেম্বর ২০২৬ - ১৩:২০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষ, বন্ধ ৭০ পোশাক কারখানা
ছবি সংগৃহীত

শিল্পাঞ্চল আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা সত্ত্বে চতুর্থ দিনের মতো উত্তপ্ত রয়েছে পুরো এলাকা। আজ মঙ্গলবার সকালে নিশ্চিন্তপুর ও নরসিংহপুর স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং শ্রমিকরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। অসন্তোষের মুখে দুপুর ১২টা পর্যন্ত অন্তত ৭০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে শ্রমিকরা নিজ নিজ কারখানায় প্রবেশ করে হাজিরা দেওয়ার পর কাজ বন্ধ রেখে আন্দোলনে নামেন। পরবর্তীতে অনন্ত গার্মেন্টস, ডেকো গার্মেন্টস, নিউ এইজ, হা-মীম গ্রুপ, শারমিন গ্রুপ, আল-মুসলিম, সাদিয়া ফ্যাশন ও নীট এশিয়াসহ কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হলে শ্রমিকরা বাইরে বেরিয়ে আসেন। এরপর তারা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে সংঘাতের সূত্রপাত হয়।

​শিল্প পুলিশ জানায়, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত নিশ্চিন্তপুর থেকে নরসিংহপুর এবং ইউনিক এলাকায় সংঘাত ছড়িয়ে পড়ে। শ্রমিকরা অবিলম্বে তাদের বেতনকাঠামোর বাস্তবায়ন চান বলে জানিয়েছেন। অন্যদিকে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও শ্রমিক অসন্তোষের কারণে ৭০টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0