যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে যুবক নিহত, আহত ১
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে ইমরান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. জাকারিয়া (৩৩) নামের অপর এক স্থানীয় বাসিন্দা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে উত্তর ধলপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত ইমরানকে রাত ১২টার দিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, গুলির আঘাতে তার মাথার পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
হেলমেট পরা দুর্বৃত্তদের হামলা
প্রাসঙ্গিক সংবাদ
হামলায় আহত উত্তর ধলপুরের বাসিন্দা সফর আলীর ছেলে মো. জাকারিয়া জানান, ৬ থেকে ৭ জনের একদল হেলমেট পরিহিত সশস্ত্র সন্ত্রাসী হঠাৎ ইমরানকে লক্ষ্য করে ধাওয়া দেয়। ‘ইমরান দৌড় দিবি না’ বলে তারা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এতে ইমরান ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং একটি গুলি জাকারিয়ার পায়ে গিয়ে বিদ্ধ হয়। জাকারিয়া আরও জানান, ঘটনার পরপরই সন্ত্রাসীরা সেখান থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণে বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











