আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে এমপি অ্যাড. রাসেল
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
রোববার (৫ জুলাই) তিনি জেহালা ইউনিয়নের নিগার সিদ্দিক কলেজ, মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয়, জুট মিল, নাগদাহ ইউনিয়নের খেজুরতলা এলাকা, ভেদামারি এলাকার রাস্তা-ঘাট, কালভার্ট ও ব্রিজসহ বিভিন্ন উন্নয়নমূলক স্থাপনা পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজখবর নেন। এছাড়াও তিনি আইলহাস ইউনিয়নের বিভিন্ন রাস্তা-ঘাট ও স্থানীয় মসজিদ পরিদর্শন করে এলাকার উন্নয়ন পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।
এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ, এবং আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা, জেহালা ইউনিয়ন আমীর হুমায়ন কবির, নাগদাহ ইউনিয়ন আমীর ডাঃ রিপন বিশ্বাস, আইলহাস ইউনিয়ন আমীর লিয়াকত আলী।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
- আলমডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ট্যাপেন্টা ও গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণসভা
- চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গণভোটের রায় বাস্তবায়নের দাবি
- আলমডাঙ্গায় দুই মাদক সেবী গ্রেপ্তার,সংক্ষিপ্ত আদালতে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড
স্থানীয় নেতৃবৃন্দ জানান, এ ধরনের পরিদর্শনের মাধ্যমে এলাকার বাস্তব চিত্র জানা সহজ হয় এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











