আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ' টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ জুলাই) দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- পৌর এলাকার মিয়াপাড়ার সাইফুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২১) ও কালিদাসপুর দক্ষিণপাড়ার মৃত হাবিবুল রহমানের ছেলে বাদল রশীদ (৩৪)।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে এমপি অ্যাড. রাসেল
- আলমডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ট্যাপেন্টা ও গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণসভা
- চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গণভোটের রায় বাস্তবায়নের দাবি
- আলমডাঙ্গায় দুই মাদক সেবী গ্রেপ্তার,সংক্ষিপ্ত আদালতে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড
অভিযান সুত্রে জানা যায়,আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর দক্ষিণপাড়ার চুয়াডাঙ্গা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক সেবনকালে শাকিল হোসেন ও বাদল রশীদকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে দুই মাদকসেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১শ' টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











